চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

ময়মনসিংহ নগরের মাসকান্দায় দোকানে ঢুকে রাব্বী (২৭) হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। র‌্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে র‌্যাব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Banglabid

র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আব্দুল খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত চাঁদাবাজি ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে একটি দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হামলায় তার ভাই রিয়াদও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাব্বী ও রিয়াদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যাচাঞ্চল্যরঘুরামপুর
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT