আন্তর্জাতিক

চীন ও ভারতীয় পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিয়ানমার

বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য্য ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দর সোনালী রঙের বৌদ্ধ মন্দিরের সামনে তিনজন ভিক্ষু প্রার্থনা করছেন, পাখির উড়ান পরিবেশকে সুন্দর করে তুলেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীন এবং ভারতীয় পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেবে মিয়ানমার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকার বিদেশী পর্যটক আকর্ষণ এবং নগদ অর্থ আহরণে এই উদ্যোগ নিয়েছে।

গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবারের মিয়ানমারের অভিবাসন মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানিয়েছে, এক বছরের ট্রায়াল স্কিমের জন্য এটি শুরুর তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

বৃহস্পতিবারের সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসাধারীদের নিরাপত্তার জন্য সীমাবদ্ধ এলাকা ব্যতীত সমস্ত সাইট দেখার অনুমতি দেওয়া হবে। বর্তমানে উভয় দেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইনে বা মিয়ানমারের দূতাবাসে আবেদন করতে হবে।

মিয়ানমার সরকার স্বীকার করেছে, দেশটির এমন কিছু অংশ রয়েছে যা তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। এই চলমান সংঘাতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোকে মিয়ানমার ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

দেশটির জান্তা সরকার ২০২১ সালের অভ্যুত্থানের বিরোধীদের দমনে সংগ্রাম করছে। চীন এবং ভারতের সাথে মিয়ানমারের দীর্ঘ সম্পর্ক এবং সীমান্ত রয়েছে এবং তারা অভ্যুত্থানের পর থেকে বিচ্ছিন্ন জেনারেলদের সাথে সম্পর্ক বজায় রেখেছে।

মিয়ানমার করোনভাইরাস মহামারি চলাকালীন তাদের সীমানা বন্ধ করে দেয় এবং সামরিক অভ্যুত্থান ও পরবর্তী সময়ে ভিন্নমতের উপর রক্তাক্ত অভিযান দেশটির বিদেশি পর্যটকদের দূরে সরিয়ে দিয়েছে।

বিষয়:চীন পর্যটক ভারত মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…