চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী সু চির দণ্ড কমল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অন্যান্য, আন্তর্জাতিক
A A

মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল মিন অং হ্লাইং দেশটির সব বন্দির সাজা কমানোর ঘোষণা দিয়েছেন। সেই হিসেবে মিয়ানমারে কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী সু চির দণ্ডও কমেছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ছুটি উপলক্ষে এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি’র সাজাও কমেছে। তার আইনজীবী দলের একজন সদস্য জানিয়েছেন, ৮০ বছর বয়সী সু চিকে এখন প্রায় ১৮ বছর কারাভোগ করতে হবে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তিনি বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে তার সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। শুরুতে ৩৩ বছরের সাজা দেওয়া হলেও তা পরে ২৭ বছরে নামানো হয়েছিল।

মিয়ানমারে সু চি এখনো অত্যন্ত জনপ্রিয় একজন নেতা হিসেবে বিবেচিত। তবে দীর্ঘদিন ধরে তাকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে, এবং তার পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যের অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এদিকে, দেশটিতে সামরিক শাসনের মধ্যেই সাম্প্রতিক নির্বাচনে সেনাসমর্থিত দল ব্যাপক বিজয়ের দাবি করেছে। তবে সমালোচকদের মতে, এই নির্বাচন ছিল একপাক্ষিক, যার মাধ্যমে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, রোহিঙ্গাসহ বহু সংখ্যালঘু জনগোষ্ঠী ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং অনেকেই বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুযায়ী, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে ৩০ হাজারের বেশি মানুষ রাজনৈতিক কারণে কারাবন্দি হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সুচিমিয়ানমারসামরিক জান্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

জুলাই ২৯, ২০২৬

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT