চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি থাকবে: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সংগৃহীত

সংগৃহীত

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের তিনি বলেন, সরকারের থেকে রাজপথে তার ভূমিকা বেশি থাকবে, জনগণের সঙ্গে থেকেই কাজ করতে চান তিনি।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।

তিনি বলেন, ছয় মাসে তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ছয় মাস খুবই কম সময়। তারপরও তিনি চেষ্টা করেছেন। তার কাজের মূল্যায়ন জনগণ করবে।

নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে।

এসময় দায়িত্ব পালনকালে আমলাতান্ত্রিক জটিলতা ও পুলিশের আত্মবিশ্বাসের ঘাটতি কাজে ব্যাঘাত ঘটিয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।

Reneta

এর আগে, আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাহিদ ইসলামরাজপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স

জুন ২১, ২০২৬

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মারা গেছেন

জুন ২১, ২০২৬

মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, ১০ আটক

জুন ২১, ২০২৬
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ছবি: সংগৃহীত।

বর্তমানে আওয়ামী লীগের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সাংগঠনিক শক্তি নেই: অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহ

জুন ২১, ২০২৬
বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT