প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে তারা পারষ্পরিক সৌজন্য বিনিময় করেন।
প্রধান উপদেষ্টা এসময় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।
এসময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







