চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল খেলতে ৭ দিনের ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৬, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজ আইপিএল খেলতে ৭ দিনের ছাড়পত্র পেয়েছেন, মাঠে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে মাঝপথে স্থগিত হয়েছিল আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে গড়াচ্ছে আসরটি। ফের শুরু হতে চলা আইপিএলে বিদেশি খেলোয়াড় সংকটে থাকা দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন টাইগার পেসার। ফিজকে আইপিএল খেলতে ৭ দিনের ছাড়পত্র দিয়েছে বিসিবি।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ভারতে চলতি আইপিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।’

শনিবার শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে লাল-সবুজের জার্সিতে পাওয়া যাবে মোস্তাফিজকে। সোমবার পরের ম্যাচে পাওয়া যাবে না তাকে। দুই ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সফরের পর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। ২৫মে সেখানে প্রথম টি-টুয়েন্টি।

এর আগে নিরাপত্তাজনিত কারণে অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারত ছাড়েন দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্ক। দিল্লির ব্যাটার আইপিএলের বাকি অংশের জন্য ফিরছেন না। তার বদলি হিসেবে বুধবার মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তিনি।

আইপিএলের ওয়েবসাইটে বিবৃতিতে জানানো হয়, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। অবশ্য মেগা নিলামে অবিক্রিত ছিলেন টাইগার বাঁহাতি পেসার।

৮মে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন সময়ে সাময়িকভাবে বন্ধ হয় আইপিএলের চলতি আসর।

Reneta

২০২২ ও ২০২৩ আসরে দিল্লির হয়ে খেলেছেন ফিজ। দলটির হয়ে এবার তার সামনে সুযোগ তৃতীয় আসরে খেলার। অবশ্য নতূন সূচির আইপিএল বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক সূচির সাথে সাংঘর্ষিক। আগামী ১৭মে শুরু হয়ে আইপিএলের পর্দা নামবে ৩ জুন। সেই সময়সীমার মধ্যে সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ থাকবে পাকিস্তান সফরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআরব আমিরাতদিল্লি ক্যাপিটালসপাকিস্তানবিসিবিমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT