চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর মোস্তাফিজকে নিয়ে যা বললেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা তিন ম্যাচ বসে থাকার পর আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালস জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কাটার মাস্টার বল হাতে আলো ছড়াতে না পারার দিনে ৬ উইকেটে হেরে গেছে দিল্লি।

চার ওভার বোলিং করে ৩৮ রান খরচায় এক উইকেট নেন মোস্তাফিজ। প্রতিপক্ষ অধিনায়ক রোহিত শর্মার মূল্যবান উইকেট তুলে দলের আশারপ্রদীপ জ্বালিয়েছিলেন। পরে ১৯তম ওভারে দুই ছক্কা হজম করে দিল্লির পরাজয়ের রাস্তাও খুঁড়েছেন।

এনরিখ নর্টজে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ম্যাচের শেষ ওভারে ছিলেন দুর্দান্ত। মুম্বাইয়ের জয়ের জন্য ৬ বলে ৫ রানের সমীকরণকে ১ বলে ২ রানে এনেছিলেন প্রোটিয়া পেসার। টিম ডেভিড দ্বিতীয় বলে ক্যাচ দিয়েও জীবন পান। পঞ্চম বলে ক্যামেরুন গ্রিনের ছুঁড়ে দেয়া বল নর্টজে ধরে স্টাম্পে লাগাতে পারেননি। উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ে মাঠ ছাড়ে মুম্বাই।

ম্যাচ শেষে মোস্তাফিজ ও নর্টজেকে অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বলেছেন, ‘নর্টজে বিশ্বমানের বোলার এবং আমার কাছের বন্ধুর কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করি। মোস্তাফিজও বিশ্বমানের বোলার।’

পরাজয় নিয়ে ওয়ার্নারের ভাষ্য, ‘আমি মনে করি আগের তিনটি ম্যাচের তুলনায় এ ম্যাচে আমাদের কিছু ইতিবাচক দিক রয়েছে। তবে ব্যাটিংয়ে আমাদের দলের এভাবে উইকেট হারানো উচিৎ নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩ওয়ার্নারদিল্লিমুম্বাইমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT