চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরের ধারার অনন্য আয়োজন ‘উন্নয়নের জন্য সংগীত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দেশের স্বনামধন্য সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র ‘মিউজিক ফর ডেভেলপমেন্ট’ বা ‘উন্নয়নের জন্য সংগীত’ এর আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি চ্যারিটি গালার আয়োজন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যায় গুলশান ক্লাবের ল্যাম্ডা ব্যানকুইট হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দাতা-প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দেশের গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বাণিজ্য মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর রেনেটা লুক ডেসালিন।

সুরের ধারা’র কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যার একটি সুদূরপ্রসারী স্বপ্নের বাস্তব প্রতিফল ‘উন্নয়নের জন্য সঙ্গীত’। ইউএনডিপি’র হাত ধরে ২০০৯ সালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুরের ধারা শুরু করেছিল এই প্রকল্প। পরবর্তীতে ‘শুকতারা প্রকল্প’ এর মাধ্যমে যৌনকর্মীদের শিশুদেরকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে মিউজিক ফর ডেভেলপমেন্টের শিক্ষার্থীদের বিশেষ পরিবশেনা থাকবে।

সুরের ধারার ব্যতিক্রমী আয়োজন ‘উন্নয়নের জন্য সংগীত’ প্রকল্প। রেজওয়ানা চৌধুরী বন্যা এর নাম দিয়েছেন ‘উন্নয়নয়ের জন্য সংগীত’। ব্যতিক্রমধর্মী এই কার্যক্রমের ছাত্রছাত্রী মূলত সুবিধাবঞ্চিত পরিবারের সদস্য। সমাজের অবহেলিত একটি অংশ যারা শিক্ষা, স্বাস্থ্য, আহার, বাসস্থান, শিল্প-সাহিত্য থেকে বঞ্চিত সেইসব ছেলেমেয়েদেরকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে ‘মিউজিক ফর ডেভেলপমেন্ট’। লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয় সপ্তাহের তিনদিন এই কার্যক্রম অব্যাহত রেখেছে। এখানে যেসব ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণের জন্য আসেন তারা বিদ্যালয়ের পাঠগ্রহণের পাশপাশি প্রাইভেট পড়ার সুবিধা পান। তাদের জন্য আলাদা ক্লাস নেয়া হয়। ফলে বাড়তি কোনো টিউশনি বা প্রাইভেট পড়তে হয় না। এদেরকে সপ্তাহে তিনদিন দুইবেলা আহারের ব্যবস্থা করা হয়। যাতায়াত ব্যবস্থা, স্কুলের ইউনিফরমের ব্যবস্থাও করা হয়।

শিল্প-সাহিত্য, আবৃত্তি, ছবি আঁকা, খেলাধুলা, সংগীত, নৃত্য, কম্পিউটার প্রযুক্তির ধারণা- যে বিষয়ে তারা আগ্রহী তাদেরকে সেই বিষয়েই প্রশিক্ষণ দেয়া হয়।

Reneta

এই কার্যক্রমের বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৫০ জন। শিশুদেরকে তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন এবং তাকে শিল্প-সংস্কৃতি মনষ্ক করে গড়ে তোলাই প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন বন্যা।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, সুবিধাবঞ্চিত শিশুরা যেন আনন্দ-বিনোদনের মাধ্যমে বড় হয়, তাদের অধিকার সম্পর্কে সচেতন এবং তারা প্রতিষ্ঠিত সুনাগরিক হয়ে দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে পারে সেই দায়িত্ববোধ থেকেই সুরের ধারার পাশাপাশি ‘মিউজিক ফর ডেভেলপমেন্ট’ কাজ করে যাচ্ছে। তিনি দেশের বিত্তশালীদেরকে এগিয়ে আসমার জন্য আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্রসংগীতলিড বিনোদনশিশুসংগীতসুবিধাবঞ্চিতসুরের ধারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুটবলে মেসি, ক্রিকেটে সর্বকালের সেরা কোহলি

পরবর্তী

পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

পরবর্তী

পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

নেট বোলারকে স্পাইক জুতা কিনে দেবেন মিরাজ, টুকে নিলেন নম্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT