চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে জানান ছোট ফরম্যাটের ক্রিকেট ছাড়ার কথা।

ফরম্যাটটিতে অনেকদিন রানখরায় ছিলেন টাইগার ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার। বিশ্রাম ও হজ পালনের ছুটি কাটিয়ে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে ফিরেছিলেন। জ্বলে উঠতে পারেননি। এবার ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে চান বলেছেন।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ছাড়লেও এই ফরম্যাটে ঘরোয়াতে খেলবেন মুশফিক। দেশের জার্সিতে টেস্ট-ওয়ানডেতেও তাকে পাওয়া যাবে। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘টি-টুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।’

Banglabid

এশিয়া কাপে আফগানদের বিপক্ষের পর রান পাননি শ্রীলঙ্কা ম্যাচেও। উইকেটের পেছনেও ছিলেন না সহজাত! ক্যাচ ছেড়েছেন, গুরুত্বপূর্ণ সময়ে রিভিউ নিতে আবেদন করেননি অভিজ্ঞ তারকা। দল ভুগেছে, চড়া মূল্য দিতে হয়েছে। মুশফিককে নিয়ে চলতে থাকা সমালোচনার পালে তাতে জোর হাওয়া লাগে। ব্যাটে-গ্লাভসে ধারাবাহিক ব্যর্থ মুশি শেষপর্যন্ত বেছে নিলেন অবসরটাই।

মিডল অর্ডারে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা ছিলেন মুশফিক। ‘মিস্টার ডিপেন্ডেবল’ এবারের এশিয়া কাপে দুই ম্যাচে করেছেন মোটে ৫ রান। ক্যারিয়ারে ১০২টি টি-টুয়েন্টিতে ছুঁয়েছেন ১৫০০ রানের মাইলফলক। ১৯.৪৮ গড়ে ব্যাট করেছেন ১১৫.০৩ স্ট্রাইক রেটে। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭২ রানে। ৬টি ফিফটি আছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২টি-টুয়েন্টিবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গানের খাতায় থেকে যাবেন যে কিংবদন্তী

পরবর্তী

সোমবার মায়ের কবরে শায়িত হবেন গাজী মাজহারুল আনোয়ার

পরবর্তী
গাজী মাজহারুল আনোয়ারের ছবি, বাংলা ভাষায় সংবাদ ও বিনোদন বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার মায়ের কবরে শায়িত হবেন গাজী মাজহারুল আনোয়ার

মির্জা ফখরুলের বক্তৃতা, তিনি বক্তৃতা দিচ্ছেন, পেপার ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ এখন আইন মানে না, কথায় কথায় গুলি করে: মির্জা ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT