চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক হত্যা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:০৭ অপরাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালিয়ে এক ভলান্টিয়ারকে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী।

বুধবার ভোর রাতে উখিয়ার পালংখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই খুনের ঘটনা ঘটে।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার অপারেশন মো ফারুক আহমেদ জানান আজ বুধবার ভোর রাত ৪টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকে পাহারারত ভলান্টিয়ারদের লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং ভলান্টিয়ার মো জাফর (৩৫)কে কুপিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও সাধারণ রোহিঙ্গারা আহত জাফরকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাফর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকের মৃত বদিউর রহমানের পুত্র।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আরো জানান নিহত জাফর একজন ভলান্টিয়ার। রাতের বেলায় ক্যাম্পে সে নিয়মিত পালাক্রমে পাহারা দিত। ভোরের দিকে পাহারা শেষ করে নিজ ঘরে চলে যাওয়ার সময় ১৭ নম্বর ক্যাম্পের দিক থেকে আসা ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত গুলি চালিয়ে জাফরকে  ধরে উপুর্যুপরি কুপিয়ে খুন করে।

তিনি জানান, ঘটনার পরপরই এপিবিএন পুলিশ অভিযান শুরু করে। বর্তমানে ক্যাম্প-১৮ পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ টহল অব্যাহত আছে।

Reneta

ক্যাম্পে প্রবেশে জোরদার চেকপোস্ট, সার্বক্ষণিক টহল ও ব্লক-রেইড এর মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। ভিকটিমের নিকট আত্মীয় কর্তৃক উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: উরসুলা ভন ডার

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে উত্তেজনা চরমে

এপ্রিল ১৩, ২০২৬

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

এপ্রিল ১৩, ২০২৬

মায়ের স্বপ্ন পূরণে ভোটের মাঠে নায়িকা মুক্তি!

এপ্রিল ১৩, ২০২৬

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT