চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ‘নির্যাতনের পর হত্যা’, শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A

ঢাকার কেরানীগঞ্জে যৌতুক না পেয়ে নাবিলা খান নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী নিহত গৃহবধূর শাশুড়িকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত রোববার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন নিহত নাবিলার বাবা টুটুল হোসেন। এতে আসামি করা হয়েছে নাবিলার স্বামী জীবন শেখ (২৩) ও শাশুড়ি নুরজাহান বেগমকে (৪২)। বাদীর দাবি, যৌতুক না পেয়ে নাবিলার স্বামী ও শাশুড়ি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছেন।

টুটুল হোসেন বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই জীবন শেখ ও তার মা নুরজাহান বেগম যৌতুকের জন্য মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রায় সময় মেয়ে বিষয়টি জানাতেন বাবাকে। একপর্যায়ে যৌতুক হিসেবে জীবনকে ৫০ হাজার টাকা দেন। এরপরও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য পুনরায় নাবিলাকে নির্যাতন করা শুরু করেন। গত শনিবার বিকেলে বাদী জানতে পারেন, তার মেয়ে মারা গেছেন।

টুটুল জানান, নাবিলার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। বাদীর দাবি, যৌতুকের টাকা দিতে না পারায় শনিবার সকালে জীবন ও তার মা নুরজাহান নাবিলাকে বেদম মারধর করেন। মারধরের এক পর্যায়ে মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন তারা।

শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাবিবনগর এলাকার নবাব মিয়ার ভাড়াটে বাড়ি থেকে নাবিলা খানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান বলেন, ওই গৃহবধূর শাশুড়ি নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্যাতনহত্যার অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র ঘিরে কেনিয়ায় বিক্ষোভ

জুন ৯, ২০২৬

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে গুলি

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আসামি গ্রেপ্তার

জুন ৯, ২০২৬

কাশ্মীরে বিক্ষোভ-সহিংসতায় নিহত অন্তত ৩০, আহত প্রায় ২০০

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: দুই কর্মকর্তা গ্রেপ্তার

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT