জনপদ

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আসামি গ্রেপ্তার

শিশু নির্যাতনের ভয়ঙ্কর দৃশ্য, ভয় ও আতঙ্কে শিশুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই পাশবিক নির্যাতনের ঘটনাটি ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ওইদিন দুপুরে পরিমল ভক্তের বাড়িতে গেলে পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে চিতলমারী থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে গ্রেপ্তার করে।

চিতলমারী থানার তদন্ত ওসি রোকেয়া খানম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসামিকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর পরিবার এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বিষয়:বাগেরহাট শিশুকে ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…