চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মুনাব্বির

এস কে রাসেলএস কে রাসেল
৬:১৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
কিশোরগঞ্জ, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আহলুল কুরআন ওয়াসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এ প্রথম স্থান অর্জন করেছে কিশোরগঞ্জের ১৩ বছর বয়সী  হাফেজ মো. আব্দুল্লাহ আল মুনাব্বির।

কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের মুনাব্বির বর্তমানে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদরাসার ছাত্র। অসাধারণ কণ্ঠ, নিখুঁত তিলাওয়াত এবং সুরের মাধুর্যে বিচারকদের মুগ্ধ করে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

এ অসাধারণ অর্জনে তাকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদরাসা।

মুনাব্বির বলেন, “আমি আমার উস্তাদের পরামর্শ আর নিয়মিত চর্চার মাধ্যমেই কুরআন তিলাওয়াত শিখেছি। আল্লাহর রহমতে জাতীয় পর্যায়ে প্রথম হতে পেরে আমি ভীষণ খুশি। বড় হয়ে মাওলানা হয়ে মানুষের মাঝে কুরআনের দাওয়াত ছড়িয়ে দিতে চাই।”

তার বাবা মো. মাছুম রানা জানান, “এই অর্জন আমার পরিবারের জন্য এক অমূল্য আনন্দ। ভাষায় প্রকাশ করার মত নয়। এ সাফল্যের কৃতিত্ব পুরোপুরি মাদরাসার শিক্ষকদের।”

মুনাব্বিরের উস্তাদ হাফেজ মাওলানা শিবলি নোমান বলেন, “শুদ্ধ উচ্চারণ, সঠিক সুর এবং টানের প্রতিটি বিষয়ে তাকে নিবিড়ভাবে প্রশিক্ষণ দিয়েছি। ইনশাআল্লাহ সে যেন আন্তর্জাতিক অঙ্গনে কুরআন তিলাওয়াত করে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে, দোয়া করবেন।”

Reneta

মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী সাজিদুর রহমানও গর্ব প্রকাশ করে বলেন, “ছোটবেলা থেকেই মুনাব্বির মনোযোগ আর নিষ্ঠার সঙ্গে কুরআন মুখস্থ করছে। তার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, পুরো কিশোরগঞ্জের গৌরব।”

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে হাফেজ মো. আব্দুল্লাহ আল মুনাব্বির আজ হয়ে উঠেছে কিশোরগঞ্জবাসীর গর্ব এবং জাতীয় পর্যায়ের উজ্জ্বল নক্ষত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাপ্রথম স্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT