অন্যান্য

আওয়ামী শাসনামলে অর্থপাচারের বসন্তকাল ছিল: কিরণ

বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠানে উপস্থিত একজন ব্যক্তির ছবি, তিনি লাল শার্ট পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, মুজিব বংশের সবাই অর্থপাচারের সাথে জড়িত। বিগত সময়ে অর্থপাচার করতে বিচারবিভাগকে ব্যবহার করা হয়েছে। একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি বলেন, অতীতের বিচার ব্যবস্থা অর্থপাচারকে উৎসাহিত করেছে। বিচারব্যবস্থা কলুষিত করে অর্থপাচার করতে সহায়তা করেছে।

হাসান আহমেদ চৌধুরী বলেন, বিগত সময়ে অর্থপাচার করতে বিচারবিভাগকে ব্যবহার করা হয়েছে একটি হাতিয়ার হিসেবে। আওয়ামী শাসনামলে অর্থপাচারের বসন্তকাল ছিল। অর্থপাচারে সহযোগিতা কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে আমলা প্রশাসন করেছে।

তিনি বলেন, এই অর্থপাচারের সাথে তৎকালীন সাবেক ডেপুটি গভর্নর এস সুর এবং সাবেক গভর্নর ড. আতিউর রহমান জড়িত। আবার ফ্যাসিস্ট সরকার এসে বাংলাদেশ দখল করে ফেলতে পারে। দুঃশাসন অর্থপাচার বন্ধ করতে হলে আর্থিক খাতকে কলঙ্কমুক্ত করতে হবে।

বিষয়:অর্থপাচার চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসি হাসান আহমেদ চৌধুরী কিরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…