বিনোদন

এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ডে সেরা হল্যান্ড-জেনডায়া ও জেনেফার লোপেজ

জেনেফার লোপেজ এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনেফার লোপেজ এমটিভি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করছেন, পেছনে আলোকসজ্জা ও দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গতকাল ৫ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসেছিল ‘এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ড’-এর আসর। এবারের আসরে সম্মানজনক ‘জেনারেশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন জেনেফার লোপেজ। সিনেমা ও টিভি দুই ক্ষেত্রেই অবদান রাখার জন্য দেয়া হয় এই পুরস্কার।

সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম।’ শুধু তাই নয়, টম হল্যান্ড নিয়েছেন ‘বেস্ট পারফর্মেন্স’ পুরস্কার। আর ‘বেস্ট পারফর্মেন্স ইন অ্যা শো’ পুরস্কার জিতেছেন জেনডায়া।

‘ব্ল্যাক উইডো’ ছবির জন্য ‘বেস্ট হিরো’ পুরস্কার পেয়েছেন স্কারলেট জোহানসন। ‘দ্য লস্ট সিটি’ ছবির জন্য ‘বেস্ট ভিলেন’ হয়েছেন ড্যানিয়েল রেডক্লিফ।

‘জ্যাক ব্ল্যাক’ জিতেছে্ন ‘কমেডিজ জিনিয়াস অ্যাওয়ার্ড’। ‘ফ্রি গাই’ ছবির জন্য ‘বেস্ট কমেডিক পারফর্মেন্স’ পুরস্কার জিতেছেন রায়ান রেনল্ডস।

বিষয়:জেনডায়া জেনেফার লোপেজ টম হল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…