চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরাও একসময় থাকবো না: হৃদয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হ্যাট্রিকের পর মাথা নিচু করে ভাবনায় ডুবে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ব্যর্থতার বৃত্ত থেকে বেরোচ্ছে বাংলাদেশ দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে টেস্ট। একই প্রতিপক্ষের সঙ্গে তাদের মাটিতে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে প্রথমবার জয়ের দেখাও পেয়েছে টিম টাইগার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ছিল না সিনিয়র ক্রিকেটারদের কেউ। তবে সাকিব-তামিমদের ছাড়াই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম টাইগার্স।

রোববার মাউন্ট মঙ্গানুইতে শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় ভোর ৬টায় গড়াবে লড়াই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সিরিজে সিনিয়র ক্রিকেটারদের ছাড়া এই দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কি না এমন প্রশ্নের উত্তরে হৃদয় জানিয়েছেন এমনটাই। বলেছেন, ‘আমরাও একসময় থাকবো না, এটাই স্বাভাবিক।’

‘আমাদের বড় ভাইরা যারা ছিলেন, তারা আমাদের দেশের জন্য অনেক অবদান রেখেছেন। সবকিছু ঠিক থাকলে তাদের ভেতরে হয়তো বা কয়েকজন এখানে থাকতো, খেলতো। তাদের ব্যাপারে আমি আসলে কিছু বলবো না।

‘এটা এমন একটা জায়গা সবাই সবসময় থাকবে না। হয়তো আমরা আছি, আমরাও একসময় থাকবো না, এটাই স্বাভাবিক। দেশের হয়ে যখনই যে খেলোয়াড় খেলতে নামুক না কেন, সবাই চায় তার সেরাটা দিতে এবং দায়িত্ব নিতে চায়। আমরা খেলোয়াড়রা যখন মাঠে নামি, তখন জেতার জন্যই নামি। কে আছে কে নেই আসলে এতকিছু আমরা দেখি না। তো আমাদের সবার ভেতর ওই শরীরী ভাষাটা থাকে যেন, আমরা জিতব এবং জেতার জন্যই মাঠে নামি। আশা করি সামনে এই জিনিসটা আরও বেশি কন্টিনিউ করতে পারব। আমাদের সবার বিশ্বাস আছে এটা ভালোভাবেই আমরা করব।’

ট্যাগ: টি-টুয়েন্টিতামিমনিউজিল্যান্ডবাংলাদেশমাউন্ট মঙ্গানুইলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও এক দুঃসংবাদ পেল সাউথ আফ্রিকা

পরবর্তী

স্ট্রাইকিং ফোর্স হিসেবে দেশজুড়ে ৮ হাজার ৫০০ আনসার মোতায়েন

পরবর্তী
আনসার সদস্যরা দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট্রাইকিং ফোর্স হিসেবে দেশজুড়ে ৮ হাজার ৫০০ আনসার মোতায়েন

ব্রিটেনের রাজকীয় সম্মাননা পাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার ব্রড. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রাজকীয় সম্মাননা পাচ্ছেন ব্রড

সর্বশেষ

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT