চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার একটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি জিতেছে বাংলাদেশ। টাইগারদের সামনে সুযোগ ছিল টি-টুয়েন্টি সিরিজ জয়েরও। শেষ ম্যাচে ১১০ রানের অল্প পুঁজি নিয়েও কিউইদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে নাজমুল হোসেন শান্তর দল। দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল-মেহেদীরা, তবে হারার পর অধিনায়কের কাঠগড়ায় সৌম্য-রনিরা তথা ব্যাটারবাহিনী।

মাউন্ট মঙ্গানুইতে রোববার টসে হেরে ব্যাটিংয়ে নেমে টিম টাইগার্স নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১১০ রানে অলআউট হয়। জবাবে কিউইরা ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। জয়ের জন্য ওই সময় নিউজিল্যান্ডের কমপক্ষে ৭৮ রান দরকার ছিল। পরে বল আর মাঠে না গড়ানোয় বৃষ্টি আইনে হার নিয়ে মাঠ ছাড়ে শান্তবাহিনী।

কিউইরা ডিএলএস আইনে ১৭ রানে জিতলেও প্রশংসিত হয়েছে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স। ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে এসে শান্ত বলেছেন, ‘আমাদের বোলাররা দারুণ করেছে, কিন্তু ব্যাটাররা আজ রান পায়নি। সব বোলারই খুব ভালো বোলিং করেছে। টি-টুয়েন্টিতে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ।’

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে জয় তুলেছিল বাংলাদেশ। বৃষ্টিতে দ্বিতীয়টি ভেসে যায়। তৃতীয় ও শেষ ম্যাচে হেরে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে টিম টাইগার্স। সিরিজের প্রথম ম্যাচে একপ্রান্ত আগলে রেখে ৪২ রানের অপরাজিত ইনিংসে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। ওই ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিংয়ে টান লাগলে পরের দুই ম্যাচে একাদশের বাইরে থাকতে হয় তাকে।

লিটনের অনুপস্থিতিতে ইনিংস সূচনার দায়িত্ব পেয়ে ব্যর্থ হন সৌম্য সরকার। আরও একবার হতাশ করেন রনি তালুকদার। হৃদয়, আফিফরাও নিতে পারেননি দায়িত্ব। বাংলাদেশের ইনিংসে শান্তর ১৭ রান সর্বোচ্চ।

ম্যাচ হেরে এটিকে বড় করে দেখছেন ২৫ বর্ষী বাঁহাতি ব্যাটার। শান্ত বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানরা আজ শুরু পেয়েছে, ১৫-১৭ রান করেছে। কিন্তু তারা কেউ ম্যাচটাকে গভীরে নিতে পারেনি। এই ভুলটা আজ আমরা করেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সবাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টিমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান

মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মণি সিংহের আদর্শে মানবমুক্তির আন্দোলন জোরদারের আহ্বান রুহিন হোসেন প্রিন্সের

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস

জুলাই ২৮, ২০২৬

চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT