চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে যাত্রীবান্ধব পুলিশিং করবে এমআরটি পুলিশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

নিরাপত্তা, গতি, উন্নয়ন- এই মোটোকে সামনে রেখে এমআরটি পুলিশ সম্পূর্ণ আধুনিক অস্ত্র, গ্যাজেট অ্যন্ড গিয়ারে সজ্জিত হয়ে প্রযুক্তিনির্ভর পুলিশিং করার মাধ্যমে একটি যাত্রীবান্ধব নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরা উত্তর স্টেশনে এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, মেট্রোরেলের ভেতরে এবং স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে এমআরটি পুলিশ। সেই দক্ষতার জন্য তাদেরকে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এমআরটি পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। আগামী চার নভেম্বর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের পর সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করবে এমআরটি পুলিশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তার জন্য একটি স্বতন্ত্র ও বিশেষায়িত এমআরটি পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে প্রাথমিকভাবে পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের অধীনে একজন ডিআইজির নেতৃত্বে ২৩১টি পদ সৃজন করা হয়।

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি যাত্রীবান্ধব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে ২৩১ জন সদস্য অপ্রতুল বিবেচনা করে আইজিপি পুলিশের নির্দেশে অতিরিক্ত জনবলসহ মোট ৫৩৭ জন পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এমআরটি পুলিশকে বিশেষায়িত ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য এমআরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবিরের নেতৃত্বে এ ইউনিটের সদস্যরা বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণপূর্বক মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইতোমধ্যে স্বতন্ত্র ডিভ সাইন ও জ্যাকেট, ট্যাকটিক্যাল বেন্ট, বডি ওউন্ড ক্যামেরা, শর্ট আর্মসে সজ্জিত হয়ে হ্যান্ডস ফ্রি পুলিশিংয়ের মাধ্যমে যাত্রী এবং মেট্রোরেলের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুতি সম্পন্ন করেছে এমআরটি পুলিশ। মেট্রোরেলের মতো নতুন একটি কনসেন্টের নিরাপত্তায় উন্নত বিশ্বের পুলিশ কিভাবে দায়িত্ব পালন করছে সে বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বৈদেশিক প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করা হচ্ছে।

এ পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ অক্টোবর থেকে উত্তরা উত্তর স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন, উত্তরা সাউথ স্টেশনে ট্রায়াল বেসিসে নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে। এখন পর্যন্ত আগারগাঁও, শেওরাপাড়া, কাজীপাড়া স্টেশনসহ মোট ছয়টি স্টেশনের প্রতিটিতে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে প্রতি পালায় ১১ জনের একটি টিম মোট তিন পালায় মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

ঢাকার পুলিশ প্রধান আরও বলেন, ধারাবাহিকভাবে মেট্রোরেলের সকল স্টেশনে এমআরটি পুলিশ মোতায়েন করা হবে। পরীক্ষামূলক দায়িত্বপালন থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা পরিকল্পনা সংশোধন, সংযোজন বিয়োজন করা হবে।

উত্তরা উত্তর থাকে মতিঝিল পর্যন্ত চালু হলে এমআরটি পুলিশ মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ডিএমপির থেকে বুঝে নিবে। তবে ডিএমপির ক্রাইম ইউনিট, ট্রাফিক ইউনিট, সিটিটিসিসহ অন্যান্য ইন্টেলিজেন্স ইউনিট, এসবি, এটিইউসহ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবে।

ট্যাগ: এমআরটি পুলিশডিএমপি কমিশনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডার কূটনীতিক প্রত্যাহার নিয়ে ভারতকে যুক্তরাষ্ট্রের আহ্বান

পরবর্তী

অক্টোবরের ভয়াবহতা কি আসন্ন?

পরবর্তী
বাংলাদেশের নির্বাচন ভবন ও নির্বাচন কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরের ভয়াবহতা কি আসন্ন?

নতুন ফার্নিচার কালেকশন প্রদর্শনীতে একজন মহিলা সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ফার্নিচার মেলায় ‘বহু’ আলোচিত মেট্রো ২৩ কালেকশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT