চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিযোগীর গুরুতর অভিযোগ, আয়োজক বললেন ‘বানোয়াট’

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৫:২০ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
বিনোদন
A A
মিস এশিয়া বাংলাদেশ ২০২৩ বিজয়ী সুন্দরী পরী কান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিসেস এশিয়া বাংলাদেশ ২০২২’ এর আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এই আসরেরই বিজয়ী খাদিজা আকতার রাহা। 

তার দাবী, থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া’র মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে এমন আশ্বাস দিয়ে ৮ নভেম্বর ছয় লাখ টাকা নিয়েছেন বাংলাদেশের আয়োজক অপূর্ব ডটকম-এর মালিক অপূর্ব আবদুল লতিফ। রাহার অভিযোগ, ছয় লাখ টাকা নেওয়ার পরে গত ২০ নভেম্বর থাইল্যান্ডে নির্ধারিত আয়োজনে অংশ নিতে রাহাকে আবারও চৌদ্দ লাখ টাকা দিতে বলেন আয়োজক অপূর্ব।

মোটা অংকের এই টাকা দিতে রাজি হননি বিজয়ী রাহা। তার দাবী, টাকা দেননি বলেই থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া ২০২২’-এ অংশ নেয়া হয়নি তার। পরবর্তীতে রাহা তার দেয়া ছয় লাখ টাকা ফেরত চাইলে আয়োজক তা দিতে অস্বীকৃতি জানান।

Banglabid

এসব অভিযোগ এনে আয়োজক অপূর্ব আবদুল লতিফের বিরুদ্ধে রবিবার (২৭ নভেম্বর) গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেছেন রাহা। সেখানে তিনি উল্লেখ করেছেন, শনিবার (২৬ নভেম্বর) টাকা ফেরতে চাইতে গেলে তার  ক্ষতি করবে বলেও হুমকি দেয়া হয়।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে খাদিজা আকতার রাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ১১ নভেম্বর ‘মিসেস এশিয়া ২০২২’ প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে বিজয়ী হই। তার আগে ৮ নভেম্বর আমার থেকে ছয় লক্ষ টাকা নেয় আয়োজক অপূর্ব। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ২০ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। সে জন্য আমার পাসপোর্ট নেয়া হয়। তখন বলে, কোনো স্পন্সর পাইনি। সেজন্য ১০দিনের জন্য সেলফ স্পন্সর করতে বলা হয়। যার মধ্যে ছিল ভিসা প্রসেস, যাতায়াত, হোটেল, পঞ্চাশটির মতো ড্রেস, জুতা এবং কিছু অনুশীলন; সবকিছু বাবদ আমাকে ছয় লক্ষ টাকা স্পন্সর করতে বলে।

রাহা বলেন, অপূর্ব ডট কম-এর মালিক অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী তাদের দুজনের আশ্বাসে টাকা দেই। কিন্তু তারা আমার ভিসা করেনি। পরে খোঁজ নিলে, তারা আমাকে জানায় আরও চৌদ্দ লক্ষ টাকা দিতে হবে। তখন আমার মনে সন্দেহ লাগে। পরে তারা আমাকে মেসেজ পাঠায়, পুরো টাকা না দেয়ায় আমার সেখানে যাওয়া হচ্ছে না। পরবর্তীতে ছয় লক্ষ টাকা ফেরত চাইলে আমার সঙ্গে বিভিন্ন টালবাহানা শুরু করে এবং টাকা দিতে অস্বীকার করে।

Reneta

তবে প্রতিযোগী রাহার আনা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অপূর্ব আবদুল লতিফ চ্যানেল আই অনলাইনকে বলেন, যে টাকা নিয়েছি সেটা স্পন্সর যিনি করেছেন, তার কাছ থেকে নিয়েছি। কোনো প্রতিযোগীর কাছ থেকে নয়। যে স্পন্সরের কাছ থেকে টাকা নিয়েছি তাকে যথাযথ মানি রিসিট দিয়েছি। তার (রাহা) সঙ্গে থেকে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করা হয়নি। তিনি যথাযথ কোনো প্রমাণ দেখাতে পারবেন না। যে অভিযোগ তিনি তুলছেন পুরোপুরি মিথ্যে ও বানোয়াট। বিষয়টি নিয়ে দরকার পড়লে আইনি প্রক্রিয়ায় লড়বো।

অপূর্ব ডটকম-এর প্যাডে ছয়লক্ষ টাকার পেমেন্ট রিসিট-এর কপি চ্যানেল আই অনলাইনের কাছে এসেছে। সেখানে উল্লেখ আছে, খায়রুল ইসলাম নামের একজন ছয় লক্ষ টাকা দিয়েছেন। প্যাডে উল্লেখ আছে, থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া ২০২২’-এর জন্য স্পন্সর। স্বাক্ষর অপূর্ব নামের একজনের।

এদিকে, খাদিজা রাহা বলেন, খায়রুল ইসলাম আমার ছেলে। যেহেতু আমি প্রতিযোগী ছিলাম সে কারণে তারা বলেছিল মানি রিসিটে আমার নাম না রাখতে। তাই আমার ছেলের নামে টাকা দেই। আমি যেহেতু ফাইনালি থাইল্যান্ড যেতে পারিনি, এ কারণে আমি ছয় লাখ টাকা ফেরত চাই। আমি একজন সিঙ্গেল মাদার। অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। কিন্তু অপূর্ব ডটকম থেকে টাকা চাইলে আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বঅভিনয়প্রতিযোগীলিড বিনোদনসিঙ্গেল মাদারসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় সাবেক কাউন্সিলরসহ ২ জনের ফাঁসির দণ্ড

পরবর্তী

১৬ কোটি টাকার সিনেমা ৪০০ কোটি ছাড়ানোর নেপথ্যে

পরবর্তী
অরণ্যে অস্ত্র হাতে একজন পুরুষের দৃশ্য, প্রকৃতি পরিবেষ্টিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ কোটি টাকার সিনেমা ৪০০ কোটি ছাড়ানোর নেপথ্যে

উটের পিঠে পর্যটকদের মরুর বুকে বিশ্বকাপ দেখার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মরুর বুকে উটের পিঠে বিশ্বকাপ পর্যটকরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT