চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনে কমে গেল ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র আয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০২, জুন ২০২৪
বিনোদন
A A
দ্বিতীয় দিনে কমে গেল 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র আয়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিন মোটামুটি ভালো আয় করলেও দ্বিতীয় দিনেই কমে গেল রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র আয়।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির দ্বিতীয় দিন ছবিটি বক্স অফিসে আয় করেছে ৪ কোটি ৫০ লাক রুপি। প্রথম দিনে ভারত জুড়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি আয় করেছে প্রায় ৭ কোটি রুপি। দুই দিনে মোট ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে এই ছবি।

দর্শক ও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি। কেউ কেউ পছন্দ করলেও অধিকাংশ দর্শক-সমালোচকই বলেছেন ছবিটির চিত্রনাট্য দুর্বল। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে নেগেটিভ রিভিউ। ধারণা করা হচ্ছে তার প্রভাব পড়া শুরু করেছে বক্স অফিসে।

শরণ শর্মা পরিচালিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ধর্ম প্রোডাকশনস এবং জি স্টুডিও পরিবেশনা। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন জি স্টুডিও, করণ জোহর, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা। ছবিতে আরও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রাজেশ শর্মা, জারিনা ওয়াহাব, অরিজিৎ তানেজা এবং যামিনী দাস।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে মহেন্দ্র আগরওয়াল ও মহিমা আগরওয়াল নামে এক বিবাহিত দম্পতির গল্প তুলে ধরা হয়েছে। এই জুটি-র ডাক নাম মাহি, যা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জড়িত। ছবিতে মহেন্দ্রর ক্রিকেটার হওয়ার অসম্পূর্ণ স্বপ্ন দেখানো হয়েছে, যা তিনি তার স্ত্রী মহিমাকে প্রশিক্ষণ দিয়ে পূরণ করতে চান।

স্পোর্টস ড্রামাটি ভারতের সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত। পাশাপাশি একটি পরিবারের সম্পর্ক, স্বামী-স্ত্রীর বোঝাপড়া, আকাঙ্ক্ষায় ভরা ট্রেলার আগেই মন ছুঁয়েছে দর্শকদের। এখন দেখার পালা মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে কেমন আর কতটা সাড়া ফেলতে পারে ছবিটি।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'জাহ্নবী কাপুররাজকুমার রাও
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT