চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস্য আনারের লাশ এখনও উদ্ধার হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২২, মে ২০২৪
বাংলাদেশ
A A
প্রধান বক্তা জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনে ২৪তম জাতীয় পুণঃনবায়নযোগ্য শক্তি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন: এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনা খুবই দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে ঢুকেছিল। কিন্তু লাশ সেখানে পায়নি।

Banglabid

তিনি আরও বলেন: হত্যাকাণ্ডের মূল হোতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি গ্রেফতার করেছে। কলকাতা পুলিশও দুজনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে, কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানাবে বলে এসময় জানান তিনি। বলেন: এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা হাইকমিশনের মাধ্যমে খোঁজ রাখছি। বিষয়টি তদন্তাধীন, এখনো মরদেহ পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা একটা পরিকল্পিত হত্যা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহামুদ বলেন: পুরোটা না দেখে ডয়েচে ভেলে চ্যানেলের ডকুমেন্টারি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা আমার নিজের দেখতে হবে।

Reneta

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন: তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুর্নীতির কারণে। এটা তার ব্যক্তিগত দায়। এটা ইনস্টিটিউশনাল কোনো বিষয় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ারুল আজিম আনারপররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশি তরুণদের আগ্রহী করতে রোমে ফুটবল টুর্নামেন্ট

পরবর্তী

যুক্তরাষ্ট্রে প্রশংসিত বাংলাদেশি বংশোদ্ভূত আজহারুল চৌধুরী

পরবর্তী
বাংলাদেশি বংশোদ্ভূত আজহারুল চৌধুরী যুক্তরাষ্ট্রে প্রশংসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে প্রশংসিত বাংলাদেশি বংশোদ্ভূত আজহারুল চৌধুরী

Bangladeshi politician speaking to media with microphones and reporters. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিবিড়ভাবে তদন্ত চলছে, ভারতীয় পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে’

সর্বশেষ

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT