দিনাজপুর

ইজিবাইক চালক হত্যাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন

ইজিবাইক চালক হত্যাকারীর গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলনরত মানুষজনের মানববন্ধন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দিনাজপুরে পথচারীর থাপ্পড়ে নিহত  ইজিবাইক চালক খালেকুল ইসলামের (৪০)  হত্যাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-চালক সোসাইটি। এই দাবিতে ‘আজ রবিবার জেলায় সকাল ৬ থেকে দুপুর ২ টা পর্যন্ত সকল প্রকার ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে ইজিবাইক চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে,সাধারণ যাত্রীরা। হাসপাতাল রোগি নিয়ে যাওয়াসহ গুরুত্বপূর্ণকাজের জন্যে কেউ কেউ ইজিবাইক বের করলও রাস্তার মোড়ে মোড়ে ও প্রধান সড়কগুলোতে সোসাইটির নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বন্ধ করে দিয়েছে চলাচল।

বিষয়:দিনাজপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…