চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তি পরীক্ষার ফল অগ্রিম প্রকাশে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে ‘শোকজ’

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
৯:৫০ পূর্বাহ্ণ ২৩, মে ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
কর্মকর্তার ফেসবুক পোস্ট

কর্মকর্তার ফেসবুক পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আগের রাতেই ছেলের ফল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে ‘শোকজ’ করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু ওই কর্মকর্তা রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় তার ছেলের ‘এ’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ হবার আনন্দ প্রকাশ করে নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কেএম নূর। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, উক্ত কর্মকর্তা কীভাবে ফলাফল জানতে পেরেছেন, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা করার জন্য তাকে নোটিশ দেয়া হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দীকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কশীট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।

সূত্রে জানা যায়, মোহাম্মদ সোহরাওয়ার্দীর ছেলে আবীর চৌধুরীর ‘এ’ ইউনিটের প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৭৫ এবং মেধাতালিকায় স্থান ১ হাজার ৬৯৬তম। তার ফেসবুক পোস্টে উল্লেখিত তথ্যের সাথে প্রকাশিত ফলাফলের মিল পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষার ফল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট

জুলাই ১৩, ২০২৬

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT