চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পবিত্র এই দিনে চলে গেলি ভাই’— শামস সুমনের মৃত্যুতে জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতি অঙ্গনে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি শামস সুমনের সঙ্গে শেষ সময়ের স্মৃতি তুলে ধরেন।

এদিন শামসু সুমনের সাথে বসে ইফতারির মুহূর্তের একটি ছবি শেয়ার করেন জয়। লিখেন,“সপ্তখানিক আগে হয়তো একসাথে ইফতারিটা করেছিলাম।” তিনি আরও লেখেন, চ্যানেল আইয়ে প্রায় প্রতিদিনই শামস সুমনের সঙ্গে তার কথা হতো।

গত দুই মাসে শামস সুমনের সঙ্গে দীর্ঘ আড্ডা ও জীবনের নানা গল্প শোনার অভিজ্ঞতাও তুলে ধরেন জয়। তার ভাষায়, “চ্যানেল আইতে তার সাথে কথা হতো না এমন দিন খুবই কমই আছে। মৃত্যুর আগের দুই মাস অনেক গল্প হয়েছে অনেক কিছু জেনেছি তার কাছে । তার যাপিত জীবন সম্পর্কে।তার জীবন অনেক কাছ থেকে দেখেছি।”

শবে কদরের দিনে শামস সুমনের প্রয়াণে পোস্টের শেষাংশে জয় লেখেন, “পবিত্র এই দিনে চলে গেলি ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুই বেহেস্তি।”

একসময় টিভি নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন মঞ্চ, ছোটপর্দা ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন। তিনি রেডিও ভূমি-তে স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

Reneta

অভিনয় জীবনে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমন। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা শোকাহত; সামাজিক মাধ্যমে চলছে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়চ্যানেল আইনাটকলিড বিনোদনশামস সুমনশাহরিয়ার নাজিম জয়সিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT