বিনোদন

‘সাহিত্যপ্রমীদের হৃদয়ে চিরজাগরুক থাকবেন আসাদ চৌধুরী’

কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

প্রখ্যাত সাহিত্যপ্রেমী আসাদ চৌধুরীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত সাহিত্যপ্রেমী আসাদ চৌধুরীর ছবি, তিনি বাংলার সাহিত্য ও সংস্কৃতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

কবি আসাদ চৌধুরী আর নেই। কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকার্ত শিল্পসাহিত্যাঙ্গন।

বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত এই কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

বৃহস্পতিবার এক শোকবার্তায় আসাদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রতিমন্ত্রী। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কবি আসাদ চৌধুরীর মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার লেখনী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে সাহিত্যপ্রমী মানুষের হৃদয়ে চিরজাগরুক থাকবেন।

দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসার, শ্বাসকষ্ট, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন ৮০ বছর বয়সী আসাদ চৌধুরী।

বিষয়:আসাদ চৌধুরী কবি শিল্প সংস্কৃতি প্রতিমন্ত্রী সাহিত্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…