চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে আবারও বিতর্কে মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরার দৃশ্য ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্ক আর মরিনহো যেন সমার্থক শব্দ। নতুন করে আরেক বিতর্কের জন্ম দিলেন ফেনেরবাচ কোচ। বুধবার তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হারের পর প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন পর্তুগিজ এ কোচ।

গ্যালাতাসারাইয়ের হয়ে দুটি গোল করে ভিক্টর ওসিমেন, যার দ্বিতীয়টি আসে পেনাল্টি থেকে। স্বাগতিকদের পক্ষে সেবাস্তিয়ান শিমানস্কি বিরতির ঠিক আগে এক গোল শোধ করেন। ম্যাচের শেষদিকে উত্তেজনা চরমে পৌঁছায়, যখন উভয় দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরিস্থিতি সামলাতে পুলিশকে মাঠে নামতে হয়।

রেফারি তিন খেলোয়াড়কে লাল কার্ড দেখান, যার মধ্যে দুজন গ্যালাতাসারাইয়ের। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালাতাসারাইয়ের কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন মরিনহো, এরপর বুরুক নাটকীয়ভাবে মাটিতে পড়ে যান। মরিনহোর এমন কাণ্ডে হতবাক দুদলের ফুটবলাররাই।

ম্যাচ শেষে বুরুকে জানিয়েছেন, মরিনহোর এমন আচরণ কিছুতেই প্রত্যাশা করেননি। বলেছেন, ‘সে পেছন থেকে আমার নাপ চেপে ধরেছে। এটা কোনভাবেই ভালো কাজ হয়নি। নাকে আঁচড় লেগেছে। বাড়তি কিছু বলব না, কিন্তু এটা মোটেও ভালো আচরণ ছিল না।’

গত ফেব্রুয়ারিতে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে রেফারিকে কটূক্তি করে ৪ ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হয়েছিলেন মরিনহো। এবারের আচরণেও বড় শাস্তি পেতে পারেন।

২০১১ সালে, রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন তিনি বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে আঙুল দিয়ে খোঁচা মেরে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যালাতাসারাইতুর্কি কাপপর্তুগালফেনেরবাচমরিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরও এক মাস থাকবার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT