রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় মো. পলাশ গনি (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
পলাশ গনিকে নিয়ে আসা পথচারী মো. জুলফিকার জানান, মালিবাগ ফ্লাইওভারের নিচে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।










