চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ডাম্পট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০৩ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার মেরিন ড্রাইভে টেকনাফের বাহারছড়ায় ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকালে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

নিহত আশরাফুল ইসলাম (২১) রাজধানী ঢাকার বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।

Banglabid

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, বিকালে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল যোগে টেকনাফ ঘুরতে আসা পর্যটক আশরাফুল ইসলাম কক্সবাজার ফিরছিলেন। তিনি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি ডাম্পট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে আরোহী আশরাফুল রাস্তায় ছিটকে পড়েন। এসময় ডাম্পট্রাকটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে জানান তিনি।

দুর্জয় জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

Reneta

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাম্পট্রাকের ধাক্কাপর্যটক নিহতবাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রমেরিন ড্রাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT