চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার দিনব্যাপী মাতৃভাষার চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউট ও সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট যৌথভাবে আয়োজন করেছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব। দিনব্যাপী উৎসবে প্রদর্শীত হবে বাংলাদেশে নির্মিত বাংলা, চাকমা, মারমা ও গারো ভাষায় নির্মিত চলচ্চিত্র।

এক বিবৃতিতে জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল বলেন, প্রতিবছর আমরা ভাষা শহীদের স্মরণে নানা আয়োজন করে থাকি। বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জাতীয় ভাষা বাংলা হলেও আমাদের ভূখন্ডে বিভিন্ন ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর রয়েছে নিজস্ব মাতৃভাষা। আমরা মাতৃভাষার চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে চাই।

এক বিবৃতিতে জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সম্পাদক নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, বাংলা ভাষার জন্য এদেশের অগ্নি সন্তানদের প্রাণ বলিদানের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। তাই আমাদের অন্যসকল ভাষার প্রতি আন্তরিক হওয়া প্রয়োজন। এ বছর মাতৃভাষার চলচ্চিত্র উৎসবের শুরু হতে যাচ্ছে ছোট পরিসরে। আমরা চেষ্ঠা করবো প্রতিবছর এ উৎসবকে বড় পরিসরে সাজাতে। উৎসাহিত করবো পাহাড়ে ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর ভাষায় চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করতে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সাতমসজিদ রোডস্থ সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আলী আকবর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশন পরিচালিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জনাব মৃন্ময় চক্রবর্তী।

আলোচনা করবেন বাংলাদেশে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র গিরিকন্যার প্রযোজক মং উষা থোয়াই এবং জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল। সভাপতিত্ব করবেন সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌ. নীহার রঞ্জন দাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র উৎসবমাতৃভাষামাতৃভাষার চলচ্চিত্র উৎসবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈরুত আঘাত: যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধক্ষেত্রে ফেরাতে চাইছেন নেতানিয়াহু?

জুন ১৯, ২০২৬

জুয়া প্রতিরোধ আইনের খসড়ায় সরকারের নীতিগত অনুমোদন

জুন ১৯, ২০২৬

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT