চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুত্রবধূর ঝাড়ুর আঘাতে শাশুড়ির মৃত্যু

আখতারুজ্জামান আখতারুজ্জামান
৬:১১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, পাবনা
A A
বিভিন্ন মানুষজনের সমাগম, একজন যুবক মোবাইল ফোনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার আটঘরিয়ায় পুত্রবধুর ঝাড়ুর আঘাতে শাশুড়ি মর্জিনা খাতুন (৫৫) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত মর্জিনা খাতুন ওই গ্রামেরই হাসিবুর রহমানের স্ত্রী। গুরুতর আহত মর্জিনা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এলাকবাসী ও নিহতের স্বামী হাসিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার মাঠে ছাগল চড়াতে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধু খুশি খাতুনের (৩০) সঙ্গে মর্জিনার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এক পর্যায়ে পুত্রবধু খুশি খাতুন তার শাশুড়ি মর্জিনা খাতুনের মাথায় ঝাড়ু দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এতে শাশুড়ি মর্জিনা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার সকালে মর্জিনাকে সকালে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্ত ওই হাসপাতালে নেয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

Banglabid

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত জানা গেছে, পারিবারিক কলহের কারণেই এ ঘটনাটি ঘটেছে। রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্ততি চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাবনাপারিবারিক কলহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা শনাক্ত ৭

পরবর্তী

ইনোভেশন অ্যাওয়ার্ডে চারটি পুরস্কার জিতলো ‘বিকাশ’

পরবর্তী
চার ব্যক্তি পুরস্কার গ্রহণের সময় ছবি, ব্যাকগ্রাউন্ডে GPH ispata লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনোভেশন অ্যাওয়ার্ডে চারটি পুরস্কার জিতলো 'বিকাশ'

ফুটবল খেলোয়াড়ের ছবি, ক্যামেরার সামনে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘানার পথে আতসুর মরদেহ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT