জনপদ

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, আহত ও নিহতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা,

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী মা-মেয়ে নিহত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুরের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তার ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম।

গোড়াই হাইওয়ে থানার ওসি সারোয়ার আলম বলেন, সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকারে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোড়াই এলাকায় প্রাইভেটকারটি রাস্তার পাশে থামালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে মা ও শিশু কন্যা নিহত হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

বিষয়:টাঙ্গাইল ট্রাকের ধাক্কা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…