চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিংয়ে উন্নতি মোস্তাফিজের, এগিয়েছেন সাকিবও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে আহামরি পারফরম্যান্স না করতে পারলেও র‌্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানের। তিন ধাপ এগিয়ে এ তারকার অবস্থান এখন নম্বরে। আইসিসির সবশেষ প্রকাশিত হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এ উন্নতি হয়েছে টাইগার পেসারের।

টি-টুয়েন্টিতে উন্নতি করলেও টেস্টের সেরা ১০০ জনের তালিকায় নেই ফিজ। এ তালিকায় দুই ধাপ অবনতি হয়েছে হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের। না খেলেই একধাপ উন্নতি হয়েছে বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

তবে বিশ্বকাপে এক ম্যাচ বাদে বাকিগুলোতে ভালো না করেও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। এক ধাপ এগিয়ে বাঁহাতি এ অলরাউন্ডারের অবস্থান এখন চারে। ব্যাটিংয়ে দুই ধাপ উন্নতি করে তার অবস্থান ৮৩’তে। টি-টুয়েন্টির বোলিংয়ে তার অবস্থান ৪০ নম্বরে।

না খেলেও টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি এ ব্যাটারের। এছাড়া দুই উইকেটকিপার ব্যাটার জাকির হাসান ও নুরুল হাসান সোহান না খেলেই একধাপ উন্নতি করেছেন।

টি-টুয়েন্টির ব্যাটিংয়ে যথারীতি শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুইয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তিনে আছেন পাকিস্তানের বাবর আজম।

Reneta

বোলিংয়ে আদিল রশিদ শীর্ষে, দুইয়ে সাউথ আফ্রিকার এনরিক নর্টজে এবং তিনে রশিদ খান। অলরাউন্ডারদের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা শীর্ষে, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস দুইয়ে এবং তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

টেস্টের ব্যাটিংয়ে সবার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, দুইয়ে জো রুট এবং তিনে পাকিস্তানের বাবর আজম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিউইলিয়ামসনবাবরবাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টসসাকিবহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত লিমন ও বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT