চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু কমাতে পারে ব্যাকটেরিয়াযুক্ত মশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A
ব্যাকটেরিয়াযুক্ত মশা, ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু, জিকা ভাইরাস, ইয়েলো ফিভারের মতো মশাবাহী রোগ নিয়ে কাজ করা সংস্থা ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রামের গবেষকরা দেখতে পেয়েছেন, উয়োলবাখিয়া ব্যাকটেরিয়া মশার কামড় ডেঙ্গুর প্রভাব কমাতের পারে।

গত অক্টোবরে এক পরীক্ষায় এমনটির প্রমাণ পাওয়া গেছে। পরীক্ষায় দেখা গেছে বিশ্বের অন্যতম বিপজ্জনক এডিস মশার রোগ ছড়ানোর ক্ষমতাকে কমাতে পারে উয়োলবাখিয়া ব্যাকটেরিয়া। ডয়েচে ভেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এই পরীক্ষার অংশ হিসেবে প্রথম ২০১৫ সালে ব্যাকটেরিয়াযুক্ত মশাগুলোকে প্রথমে পরীক্ষামূলক ভাবে কলম্বিয়ার বেলো শহরে ছাড়া হয়। পরে মেডেয়িন ও ইটাগুয়া শহরেও ছড়ানো হয় এই মশা। এর আগেও ব্যাকটেরিয়াযুক্ত মশা ছড়ানো হয়েছিল বিশ্বের অন্যান্য জায়গাতে।

Banglabid

২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে এই গবেষণা থেকে জানা যায় যে, বেলো ও ইটাগুয়ার প্রায় ৮০ শতাংশ মশা উয়োলবাখিয়াযুক্ত মশাদের থেকে সংক্রামিত হচ্ছে। মেডেয়িনের জন্য এই হার ৬০ শতাংশ।

জানা যায়, এই পরীক্ষা চালানোর শুরুর সময়ে, অর্থাৎ দশ বছর আগের ডেঙ্গু সংক্রমণের সংখ্যা থেকে পরীক্ষা চালানোর পর সংক্রমণের হার ৯৭ শতাংশ পর্যন্ত কমেছে। মেডেয়িনে একটি নির্দিষ্ট কেসভিত্তিক নিয়ন্ত্রিত পরীক্ষা করা হয়। সেখানেও ব্যাকটেরিয়াযুক্ত মশার সাথে ডেঙ্গু কমতে দেখা গেছে যা ছিল ৪৭ শতাংশ।

গবেষকরা বিশ্বাস করেন, এই গবেষণার ফলাফল পরবর্তী চিকিৎসা বিজ্ঞানে এক নতুন আলোকপাত করবে।

Reneta

ব্রাজিলের জীববিজ্ঞানী রাফায়েল মাসিয়েল দে ফ্রাইটাসের মতে, যেহেতু ডেঙ্গুর প্যাথোজেন সময়ের সাথে সাথে বিবর্তিত হতে পারে৷ ফলে একটা সময়ের পর তারা উয়োলবাখিয়া ব্যাকটেরিয়ার প্রভাব কাটিয়ে ফেলার ক্ষমতাও অর্জন করে নিতে পারে।

তিনি বলেন, আমি বলবো না, উয়োলবাখিয়া পন্থা ডেঙ্গুর আজীবনের সমাধান। কিন্তু এটি একটি সমাধান হিসেবে বিবেচনা করা যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়োলবাখিয়া ব্যাক্টেরিয়া মশাডেঙ্গুডেঙ্গু কমায়ব্যাক্টেরিয়াযুক্ত মশা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশালে অবরোধের সমর্থনে মাঠে ছাত্রদল ও শ্রমিক দল

পরবর্তী

‘টাইগার থ্রি’র অগ্রিম টিকেট কেনার হিড়িক!

পরবর্তী
টাইগার থ্রি সিনেমার অভিনেতা, এক্সপ্রেশন ও স্টাইল দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

'টাইগার থ্রি'র অগ্রিম টিকেট কেনার হিড়িক!

মালদ্বীপের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারকার্য দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের বিচারকার্য দেখলেন মালদ্বীপের প্রধান বিচারপতি

সর্বশেষ

ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT