চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সিটি করপোরেশনের সব এলাকায় মশা নিয়ন্ত্রণে অবিলম্বে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন। আদেশের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আগামী দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সেই সাথে ঢাকায় মশাবাহিত রোগ চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। এছাড়া ঢাকায় আক্রান্ত সব এলাকায় অবিলম্বে মশা নিয়ন্ত্রণে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Banglabid

ঢাকায় ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগে আক্রান্ত এলাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর।

আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকামসা
শেয়ারTweetPin

সর্বশেষ

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, দেখা যাবে যেভাবে

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

আগস্ট ১২, ২০২৬

সন্তানদের নিয়ে অনেকটা নীরবেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT