চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও শ্রীলংকায় মোশাররফ করিমের ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

‘জালালের গল্প’ ও ‘কমলা রকেট’-এর পর আবারও শ্রীলংকার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে অভিনেতা মোশাররফ করিমের নতুন ছবি। যদিও এটি উৎসবে যাচ্ছে ভারতীয় ছবি হিসেবে!

বলছি কলকাতার জনপ্রিয় নির্মাতা ব্রাত্য বসুর প্রশংসিত ছবি ‘ডিকশনারি’র কথা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

নির্মাতা ব্রাত্য বসু এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে জাফনা শহরের কালাম কালচারাল সেন্টারে ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রদর্শিত হবে। উৎসবটি ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ছবিটি ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। এ সিনেমার মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে মোশাররফ করিমের। এতে আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। অন্যান্য চরিত্রে রয়েছেন নুসরাত জাহান, আবীর চ্যাটার্জি, মধুরিমা বসাকসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা রকেটজাফনাজালালের গল্পনুসরাত জাহানব্রাত্য বসুমোশাররফ করিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ইয়েন প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে ২৪৮টি স্কুল বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে: মির্জা ফখরুল

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT