চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“মোশাররফ ভাই বলেছেন, তোর মধ্যে নায়িকাদের মতো নখরামি নেই”

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

সিনেমা দিয়ে শোবিজে পথচলা তানহা তাসনিয়ার। শাকিব খান, আরিফিন শুভ, নিরব, ইমনের সঙ্গে সিনেমা করার অভিজ্ঞতা আছে তার। তবে গত দুবছর ধরে তানহা নাটকে নিয়মিত হয়েছেন। তার মতে, সিনেমা কম হওয়ায় এই মাধ্যমে কাজ করে তিনি ব্যস্ত হতে পেরেছেন, স্বাচ্ছন্দ্য পেয়েছেন।

চেষ্টা করছিলেন নাটকে নিজের অবস্থান মজবুত করার। সেই চেষ্টার সম্ভবত সফল পরিণতি পেতে যাচ্ছেন তানহা তাসনিয়া। কারণ, আসন্ন ঈদে মোশাররফ করিম অভিনীত যতগুলো নাটক প্রচার হবে সেগুলোর বেশিরভাগ নাটকে থাকছেন তানহা তাসনিয়া।

তাসনিয়া জানান, ঈদে তার ১১টি নাটক প্রচার হবে। এরমধ্যে ৯টি নাটকে তিনি মোশাররফ করিমের বিপরীতে থাকছেন। সবগুলো নাটক নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক।

তানহার সঙ্গে আলাপ করলে তিনি নাটকের নামগুলো জানান, ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’ এবং ‘চাকরিজীবী বউ’। সবগুলো নাটক ঈদে টিভি ও বিভিন্ন ইউটিউবে প্রচারিত হবে।

ঈদের মতো সবচেয়ে বড় উৎসবে মোশাররফ করিমের মতো শীর্ষ অভিনেতার সঙ্গে একসঙ্গে ৯ নাটকে কাজ করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার বলে মনে করেন তানহা তাসনিয়া। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মোশাররম ভাইয়ের সঙ্গে ঈদে একসঙ্গে এতোগুলো নাটক আমি প্রথম করলাম।

এর আগে তাইফুর জাহান আশিকের পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গে ‘বউ ভীষণ পাওয়ারফুল’ নাটকে অভিনয় করে সাড়া পেয়েছিলেন তানহা।

Reneta

তিনি বলেন, তারপর মোশাররফ ভাইয়ের সঙ্গে কয়েকটি কাজ করেছি। তিনি জানিয়েছেন, আমি সহশিল্পী হিসেবে অনেক কমফোরটেবল এবং পেইনলেস। সবসময় খুঁটে খুঁটে তার কাছ থেকে অভিনয়ের বিভিন্ন দিক জিজ্ঞেস করতাম। যে কোনো কিছু শিখতে চাইতাম। উনি তখনই আমাকে বলেছেন, তোর মধ্যে নায়িকাদের মতো নখরামি নেই। নখরামি মানে লেট করি না, শুটিংয়ে এটা সেটার বাহানা দেই না, কোনো এক্সকিউজ থাকে না।

তানহা তাসনিয়া বলেন, এবার ঈদের কাজগুলো নিয়ে আমার অভিজ্ঞতা সুপার। আমি খুব প্রাউড ফিল করছি। আগে ঈদের শপিং নিয়ে ব্যস্ত থাকতাম এখন আর্টিস্ট হিসেবে নিজের কাজ নিয়ে হ্যাপিনেস কাজ করছে। এবার ঈদে আমার মনে হচ্ছে সেইভ জোনে আছি। কারণ মোশাররফ ভাইয়ের সঙ্গে সর্বাধিক কাজ আমার। সেজন্য মনে হচ্ছে, এবার ঈদ হবে মোশাররফ করিম ও তানহা তাসনিয়াময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভঈদের নাটকতাহনা তাসনিয়ানাটকমোশাররফ করিমলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT