চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে আবারও মরক্কো-ফ্রান্স, যেন ২০২২ কাতার বিশ্বকাপ ফিরল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ফান্স এবং মরক্কো

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ফান্স এবং মরক্কো

২০২২ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে কাতার ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো, প্রতিপক্ষ পেয়েছিল ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। তিন বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চ, সেই সেমিফাইনাল, প্রতিপক্ষ একই। ছেলেদের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের সেমিতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো।

সোমবার ভোরে চিলির এস্তাদিও এল তেনিয়েন্তে কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকার দেশ মরক্কো। আর নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে এগিয়েছে ফ্রান্স।

ম্যাচে ৩১ মিনিটে ফোউয়াদ জাহুয়ানি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগে কোল ক্যাম্পবেল সমতায় ফেরান যুক্তরাষ্ট্রকে। জশুয়া ওয়েন্ডার নিজেদের জালে বল জড়ালে ব্যবধান দিগুণ হয় মরক্কোর। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে গেসিমি ইয়াসিনের গোলে তৃতীয় সাফল্য যোগ করে মরক্কো।

দিনের অন্য ম্যাচে চিলির এস্তাদিও ভালপারাইসো স্টেডিয়ামে সাইমন বউয়াব্রের জোড়া গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিতে এসেছে ফ্রান্স।

ম্যাচের ১৯ মিনিটে সাইমনের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৩৭ মিনিটে ব্যবধান দিগুণ করেন তিনি। ৮৩ মিনিটে রাসমুস হল্টেন গোল করলে শুধু ব্যবধান কমে নরওয়ের জন্য।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় প্রথম সেমিফাইনালে মরক্কো লড়বে ফ্রান্সের বিপক্ষে। বৃহস্পতিবার ভোর ৫টায় দ্বিতীয় সেমিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আসরে ফিরতে পারে কাতার বিশ্বকাপের ফাইনালের স্মৃতিও, যদি আর্জেন্টিনা ও ফ্রান্স শিরোপামঞ্চে আসতে পারে। আসরের ফাইনাল আগামী সোমবার ভোর ৫টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলআর্জেন্টিনাকলোম্বিয়াফ্রান্সমরক্কোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT