আন্তর্জাতিক

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোতে মৃত্যুর মিছিল

ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষের সামনে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পের ফলে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষের সামনে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত ৮২০ জন নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তথ্যানুসারে, গতকাল (৮ সেপ্টেম্বর) শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিক ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাতে হানে। ভূমিকম্পটি ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মরক্কোর পুরাতন মারাকাশ শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ায় অনেক বাসিন্দা আটকা পড়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিধ্বংসী এই ভূমিকম্পের পর এই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ইন্টারনেটের সংযোগ বিঘ্নিত হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রে বিশ্রাম নিচ্ছেন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পটি মরক্কোর ইতিহাসে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। মারাত্মক এই ভূমিকম্পে আহতদের রক্তদানের জন্য শহরের সকল মানুষকে আজ শনিবার সকাল থেকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে মারাকেশ আঞ্চলিক রক্তদান কেন্দ্র।

বিষয়:মরক্কো মরক্কোতে ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…