চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির ৬ষ্ঠ সমাবর্তনে অংশ নিতে পারছেন না অর্ধেকেরও বেশি গ্র্যাজুয়েট

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১:৩৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৩
শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৩ এর লোগো, যেখানে একটি গ্র্যাজুয়েটের টুপি ও বই রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তনে অংশ নিতে পারছেন না অর্ধেকেরও বেশি গ্রাজুয়েট শিক্ষার্থী। নির্ধারিত সময়ে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করতে পারায় অংশ নিতে পারবেন না তারা।

এদিকে সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক একাধিক গ্রাজুয়েটের সাথে কথা বলে জানা যায়, রেজিস্ট্রেশন ওয়েবসাইটের কারিগরি ত্রুটি, রেজিস্ট্রেশন সফটওয়্যারের ধীরগতি, রেজিস্ট্রেশন করার সময় সার্ভার বন্ধ হয়ে যাওয়া, তথ্য আপলোড না নেয়া, ফাংশনের জটিলতা, হল ক্লিয়ারেন্সের ভোগান্তি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি তারা। এ ছাড়া টাকা দিয়ে পূর্বে মূল সার্টিফিকেট উঠালেও সমাবর্তন রেজিষ্ট্রেশনের জন্য পুনরায় বাড়তি টাকা লাগায় অনেকে রেজিষ্ট্রেশন করেননি বলে জানান। কয়েকজন গ্রাজুয়েট রেজিষ্ট্রেশনের জন্য খুবই কম সময় দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। ফলে প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন তারা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের তথ্যমতে, স্নাতকধারী (সম্মান) ১২ হাজার ৪৬৮ জন, স্নাতোকোত্তর সম্পন্নকারী ১০ হাজার ৩৭১ জন, উইকেন্ড প্রোগ্রামের ৮ হাজার ৭৫ জন ও এমপিল-পিএইচডি সম্পন্নকারী ৮০২ জনসহ মোট ৩১ হাজার ৭১৬ জন গ্রাজুয়েট সমাবর্তনে অংশ নেওয়ার কথা ছিল।

Banglabid

এদিকে সমাবর্তনে অংশগ্রহণের জন্য মোট ১৫ হাজার ২১৯ জন গ্রাজুয়েট রেজিষ্ট্রেশন করতে পেরেছেন বলে চ্যানেল আইকে জানান রেজিষ্ট্রেশন কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

এদের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতোকোত্তর সম্পন্নকারী ১১ হাজার চার’শ ৪৪ জন, উইকেন্ড প্রোগ্রামের ৩ হাজার চার’শ ৬১ জন ও এমফিল- ডিগ্রির ৩৪ জন ও পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন রয়েছেন।

সে হিসেবে সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারেননি প্রায় ১৬ হাজার ৪৯৭ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থী। তাদের কেউই সমাবর্তনে অংশ নিতে পারবেন না বলে জানান সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য।

Reneta

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫২ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচবার। সর্বশেষ ২০১৫ সালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সময়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেবার ৯ হাজার গ্র্যাজুয়েট, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারী অংশ নেয়।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ষষ্ঠ সমাবর্তন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ কেন বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ?

পরবর্তী

রানে শীর্ষে শান্ত, সেরা ১০-এর ৮’ই দেশি

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানে শীর্ষে শান্ত, সেরা ১০-এর ৮’ই দেশি

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪০. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪০

সর্বশেষ

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনী

আগস্ট ২৩, ২০২৬

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

আগস্ট ২৩, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT