আন্তর্জাতিক

তীব্র গরমে মেক্সিকোতে একশো’র বেশি প্রাণহানি

একজন ব্যক্তি পানিতে মাথা ঢুকিয়ে ঠাণ্ডা হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গরম আবহাওয়ায় মানুষ পানিতে বিশ্রাম নিচ্ছেন, জল দিয়ে ঠাণ্ডা হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেক্সিকোর বেশ কিছু অংশে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি পৌঁছেছে। এই অবস্থায় গত দুই সপ্তাহে অন্তত ১০০ জনের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, চলতি মাসে তিন সপ্তাহব্যাপী তাপপ্রবাহ রেকর্ড অতিক্রম করেছে। ১৮ থেকে ২৪ জুনের মধ্যেই বেশিরভাগ মৃত্যু হয়েছে এবং বাকিগুলো তার আগের সপ্তাহে। গত বছরের একই সময়ে তাপজনিত কারণে মাত্র একজনের মৃত্যু ঘটেছিল। হিট স্ট্রোক এবং পানিশূন্যতার কারণে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়েছে।

জানা গেছে,  প্রায় ৬৪ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী রাজ্য নিউভো লিওনে। বাকিরা উপসাগরীয় উপকূলের তামাউলিপাস এবং ভেরাক্রুজে শহরে।

সাম্প্রতিক দিনগুলোতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। তবে উত্তরের কিছু শহরে এখনও তাপমাত্রা অনেক বেশি। সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরে বুধবার ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

 

 

বিষয়:তাপপ্রবাহ মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…