টিসিবির তালিকায় আরও পণ্য যুক্ত করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী টিসিবির নতুন পণ্য তালিকা ঘোষণা করছেন, জনসাধারণের মাঝে বিতরণ কার্যক্রম পরিচালনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোঃ মুসলিম উদ্দিন :
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর নিদের্শনায় টিসিবির পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত করা হবে।
এছাড়াও টিসিবির স্থায়ী দোকান করে দেয়া হবে যাতে করে কার্ডধারীদের পণ্য কিনতে সারাদিন ব্যয় না হয়।
শুক্রবার ২২ মার্চ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মিলনায়তনে নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির কার্ড বিতরণ এবং ডিলার, বাজার সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, টিসিবির ডিলারবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।






