বাংলাদেশ

চাঁদ দেখা গেছে, সোমবার সারাদেশে ঈদ

আকাশে চাঁদ দেখা যাচ্ছে, ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। 

আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় এই ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে, সৌদি আরবে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। শনিবার হিজরি ১৪৪৬ সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশটিতে। সাধারণত সৌদির একদিন পর বাংলাদেশে ঈদ পালন করা হয়ে থাকে। যদিও আজ দেশের বিভিন্ন স্থানে ঈদ পালিত হয়েছে।

সৌদি ছাড়াও আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন এবং বাহরাইনেও আজ পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়েছে।

বিষয়:ঈদুল ফিতর চাঁদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…