চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় পুরস্কৃত মঞ্জুরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
মালয়েশিয়ায় পুরস্কৃত মঞ্জুরুলের ছবি, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইবাংলার তারকাদের অংশগ্রহণে কদিন আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল এনটিভি বিজয় উৎসব- আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে ঢাকার শোবিজ ও বিজ্ঞাপনী সংস্থায় বিশেষ অবদান রাখায় সেরা লাইফস্টাইল ও কমার্শিয়াল ফটোগ্রাফার সম্মাননা পান মঞ্জুরুল আলম।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে আয়োজিত বাংলাদেশের এ আলোকচিত্রীর হাতে তুলে দেওয়া হয় ‘লাইফস্টাইল ও কমার্শিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কার।

জানা যায়, এনটিভি বিজয় উৎসব- আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৪ উৎসবের উদ্যোক্তা ছিলেন আইএসএফবিএ কমিটির কর্ণধার পিয়াল হোসেন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সহসভাপতি ও এনটিভির করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, শর্মিষ্ঠা ঘোষ, সাকিব সনেটসহ অনেকে।

Banglabid

অন্যান্যের মধ্যে আরও পুরস্কার পেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আরেফিন রুমি, বাঁধন সরকার পূঁজা, বেস্ট বিডি মডেল সৈয়দ রুমা, বেস্ট বিডি ইনফ্লুন্সার বারিশা হক, বেস্ট জুয়েলারী ডিজাইনার সোনিয়া মোদী, বেস্ট মডেল আসিফ, কলকাতার সেরা অভিনেতা বনি সেন গুপ্ত, নীল ভরট্টচার্য্য, সেরা অভিনেত্রী সম্পুর্না, সেরা ভারতীয় অভিনেতা ও প্রযোজক চন্দ্রানী দাশ, সেরা ইন্ডিয়ান মডেল মধুমিতা গুপ্তা, মডেল সিনথিয়া, আন্তর্জাতিক জুয়েলারী ডিজাইনার তাসনুভা খান, মালয়েশিয়া বিডি মার্ট ব্র্যান্ড ওনার ড. ইন্নামা দিলশাদ আলম তনিমাসহ আরও অনেকে।

পুরস্কার পাওয়ার পর মঞ্জুরুল আলম বলেন “আমি এই পুরস্কার পেয়েছি- অবশ্যই ভালো লাগছে। কিন্তু, আমি মনে করি, এই পুরস্কারটি আমার নয়, এটি বাংলাদেশের। এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রত্যাশা করি, এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক। ফটোগ্রাফার এবং শিল্পীদের শ্রেষ্ঠত্ব এবং দক্ষতাকে বিজয়ী করার জন্য এটি একটি প্ল্যাটফর্ম এবং মাধ্যম হয়ে থাকবে।’

আলোকচিত্রী মন্জুরুল আলমের জন্ম ফরিদপুর, বেড়ে ওঠা ঢাকায়। স্নাতকোত্তর শেষ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে। ক্যামেরার সঙ্গে তার বোঝাপড়ার শুরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফ থেকে। পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, থেকে অ্যাডাভান্সড ফটোগ্রাফি করেন। যুক্ত রয়েছেন থিয়েটার- প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনে।

Reneta

রয়েছে বিহাইভ স্টুডিও নামে দুটি স্টুডিও। ওটিটি, নাটক, সিনেমা ও বিজ্ঞাপনী সংস্থায় তার ফটোগ্রাফির উপজীব্য। তিনি বাণিজ্যিক ফটোগ্রাফিও করেছেন এর শৈল্পিক সম্ভাব্যতাকে মাথায় রেখে। এর আগে ফ্যাশন ক্যাটাগরিতে বোধ বিজয় সম্মাননা, ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড (ইন্ডিয়া) পেয়েছেন।

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন-বিসিআরএ কর্তৃক চলচ্চিত্র, টিভি, সংগীত এবং মঞ্চ তারকাদের নিয়ে সেরার ভিত্তিতে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’ এর পুরষ্কার অর্জন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফটোগ্রাফার মঞ্জুরুল আলমমঞ্জুরুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT