বিনোদন

অগ্রিম বুকিংয়েই মাত করছে মনিরত্নমের মহাকাব্যিক সিনেমা

মনিরত্নমের মহাকাব্যিক সিনেমার প্রিমিয়ার উপলক্ষে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাব্যিক সিনেমার পোস্টার, যেখানে প্রধান অভিনেতা-অভিনেত্রী ও প্রেক্ষাপটের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির আর মাত্র পাঁচ দিন বাকি ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত মনিরত্নমের পরিচালনায় তামিল মহাকাব্যিক সিনেমা ‘পন্নিইন সেলভান’র।  আর এরই মাঝে শুরু হয়ে গিয়েছে ছবিটির অগ্রিম টিকিট বুকিং।

জানা গেছে, মুক্তির আগেই রবিবার ২৫ সেপ্টেম্বর মাত্র কয়েক ঘণ্টার ভেতর তামিল ও তেলেগুতে ছবিটি অগ্রিম টিকেট বিক্রি বাবদ ১ কোটির বেশি সংগ্রহ করেছে। ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ মাত্রা এখন তুঙ্গে।

এদিকে রবিবার দুপুর পর্যন্ত ছবিটি ৭৮ হাজার টিকিট বিক্রি করেছে বলে দাবি করেছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক। তবে হুট করেই বাড়তে থাকে টিকেটের চাহিদা এবং কয়েক ঘন্টায় ভেতর ১ কোটির বেশি ছাড়িয়ে যায়। চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন শুক্রবারের আগে অগ্রিম টিকেট বাবদ ছবিটি নিশ্চয় ১০ কোটি রুপি ব্যবসা করে ফেলবে।

‘পন্নিইন সেলভান’ একটি তামিল ঐতিহাসিক উপন্যাসের চলচ্চিত্র রূপ। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাস ভিত্তিক তামিল উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস উপন্যাসের মূল বিষয়বস্তু তাই ছবিটি তৈরি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে।

সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যাবে। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন চিয়ান বিক্রম, জয়ম রবি, কার্তি, ত্রিশা, জয়রাম প্রমুখ। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

 

বিষয়:অগ্রিম বুকিং ঐশ্বরিয়া রাই বচ্চন তামিল মহাকাব্যিক সিনেমা পন্নিইন সেলভান মনিরত্নম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…