চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্জালের অস্বস্তিকর বাস্তবতা নিয়ে সরব মিঠু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি নারী নেত্রী হাসিমুখে দাঁড়িয়ে, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়াতে শোবিজ তারকারা ক্রমাগত সাইবার বুলিং-এর শিকার হচ্ছেন। গঠনমূলক সমালোচনাকে পাশ কাটিয়ে এক শ্রেণির মানুষ প্রতিনিয়ত তাদের ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কটাক্ষ ও হ্যারেজমেন্ট করছে! এই জিডিটাল সহিংসতা ঘটার পেছনে গেল কয়েক বছরে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে ওঠা কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ড প্রমোটারদের অনেকখানি দায়ী করলেন অভিনেত্রী মনিরা মিঠু।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালের শুটিং সেটে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে মনিরা মিঠু বলেন, আমি লক্ষ্য করেছি ইউটিউব-ফেসবুকে ভিডিও বানানো কনটেন্ট ক্রিয়েটর যাদের মানসম্মত কোনো কাজ নাই, অশ্লীলতায় ভরপুর সেইসাথে অনেক জাকজমকপূর্ণ সাজ এবং পোশাক পরে অনলাইন প্ল্যাটফর্মে এসে হাজির হচ্ছে যাদের বলা হয় ব্র্যান্ড প্রমোটার, দেখতে ভালো লাগবে বা আরাম লাগবে তেমন কিছু প্রেজেন্ট করছে না। অথচ ব্র্যান্ড প্রমোটার শব্দটা কত সুন্দর। কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ড প্রমোটার এবং মালিকদের মধ্যে বস্তি লেভেলের ঝগড়াঝাঁটি দেখা যায়! এদের এসব আচরণের জন্য মানুষ খুবই বিরক্ত হয়, তাহলে বলুন এরা সাইবার বুলিং কেন হবে না?

দুজন নারীর পরস্পরের মধ্যে বিদ্বেষের কারণেও সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং হচ্ছে উল্লেখ করে মনিরা মিঠু বলেন, এই কথাটা না বলে পারছি না যে নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী। দুজন পুরুষকে তো দেখছি তারা সাইবার বুলিং করছে না। এটা তো এক নারী আরেক নারীকে বুলিং করতে দেখি। আসলে নারীর সঙ্গে নারীর প্রাচীনকাল থেকে বস্তি লেভেলের ঝগড়াঝাটি হয়ে আসছে, এটা সেটা সাইবার বুলিংয়ের মাধ্যমে স্মার্টলি হচ্ছে। এগুলোকে আমি বলবো, অবশ্যই শিক্ষা ও রুচির অভাব।

Banglabid

সিঙ্গেল নাটকের পাশাপাশি এই সময়ে প্রচারিত তিনটি জনপ্রিয় সিরিয়ালের তিনটিতেই অভিনয় করছেন মনিরা মিঠু। সিরিয়ালগুলো হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এটা আমাদেরই গল্প, কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট এবং কেএম সোহাগ রানার ‘দেয়া পাওয়া’।

মনিরা মিঠু বলেন, তিনটি নাটকেই মাশআল্লাহ দর্শকদের কাছে অনেক জনপ্রিয়। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ তারা আমাকে আপন করে নিয়েছেন। তারা যতদিন চাইবেন এবং আমাদের উৎসাহ ততদিন কাজ করে যাবো। আমি মনে করি, অভিনেত্রী হিসেবে এটাই আমার জীবন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকমনিরা মিঠুলিড বিনোদনসাইবার বুলিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT