চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ১২ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:১৬ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালিয়ে বাংলাদেশের ভূখন্ড ত্যাগ করলেও রেখে গেছে ধ্বংস চিহ্ন। শুধুমাত্র কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপেই বিধ্বস্ত হয়েছে প্রায় এক হাজার ২০০ বাড়িঘর। এছাড়াও কক্সবাজার জেলাজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারেরও অধিক বাড়িঘর। বেশকয়েকজন মানুষ আহত হলেও কারো নিহত হবার খবর পাওয়া যায়নি। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি শেষ পর্যায়ে বাংলাদেশের উপকূল থেকে দিক পরিবর্তন করে মিয়ানমারের ভূখন্ডে প্রবল আঘাত হানে।

রোববার (১৪ মে) ভোর রাত থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব কক্সবাজার জেলাজুড়ে লক্ষ্য করা যায়। ভোর থেকেই শুরু হয় বৃষ্টিপাত। দিন বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। সে সাথে দমকা ও ঝড় হওয়াও শুরু হয়। এভাবেই চলেছে রাত ৮টা পর্যন্ত।

 

ঘূর্ণিঝড় পরবর্তীতে স্থানীয়সূত্রে জানা যায়, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের প্রায় সবক’টি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। পুরো কক্সবাজার জেলায় ১২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে। তবে আহত হলেও নিহত হওয়ার কোনো ঘটনা নেই। উচ্চ জলোচ্ছ্বাসে নিচু এলাকা প্লাবিত হয়েছে। দু’লাখ ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে। রোববার সন্ধ্যার পর তারা ফিরে গেছে নিজেদের বাড়ি ঘরে। সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় এক রাত এক দিন কেটেছে কক্সবাজার উপকূলবাসীর।

Reneta

কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় মোখার কারণে দু’হাজার বাড়িঘর বিধ্বস্ত এবং ১০ হাজার বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এক হাজার ২০০ কাচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজার জেলার ৭৭৬টি আশ্রয়কেন্দ্র ছাড়াও ৬৭টি হোটেলকে আশ্রয়কেন্দ্র করা হয়েছিল। এসব কেন্দ্রে দু’লাখ ২০ হাজার মানুষ আশ্রয় নেন।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজীর সাইফ আহমেদ বলেন, আমরা অনেকগুলো জিও ব্যাগসহ আমাদের কয়েকটি টিম প্রস্তুত রেখেছিলাম।

যদি কোথাও বেড়িবাঁধ ভেঙ্গে যায় সাথে সাথে যেন আমরা সেখানে কাজ করতে পারি। কিন্তু ঘূর্ণিঝড়ে কোথাও বেড়িবাঁধ ভেঙে যায়নি। তবে ৩৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে বলে জানান তিনি।

এছাড়াও ঘূর্ণিঝড় মোখার কারণে জোয়ারের সময় সাগরের পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, উখিয়া ও সদরের নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব চালানোর আগেই সবগুলো ট্রলার সাগর থেকে ফিরে এসেছিল।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, সোমবার বৃষ্টি বন্ধ হয়ে আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের স্থানীয় আবহাওয়া অফিস ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারঘূর্ণিঝড় মোখামোখা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT