চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ‘বিরুদ্ধে’ দাঁড়িয়ে স্বর্ণপদক পাচ্ছেন মহসিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সৈয়দ মহসিন নকভি

সৈয়দ মহসিন নকভি

সিন্ধু ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশন সভাপতি গোলাম আব্বাস জামাল ঘোষণা দিয়েছেন, এশিয়া কাপের ফাইনালে ভারত দলের অখেলোয়াড়ি আচরণের বিরুদ্ধে সাহসী ও নীতিগত অবস্থান নেয়ায় পাকিস্তানের মন্ত্রী, পিসিবি ও এসিসি সভাপতি সৈয়দ মহসিন নকভিকে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স স্বর্ণপদকে সম্মানিত করা হবে।

করাচিতে জমকালো অনুষ্ঠানে পদক প্রদান করা হবে নকভিকে। আয়োজকরা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। তিনি উপস্থিতি নিশ্চিত করলেই অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হবে।

অনুষ্ঠান সমন্বয়ের জন্য, এসবিবিএ চেয়ারম্যান খালিদ জামিল শামসির নেতৃত্বে একটি বিশেষ আয়োজক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সচিব হলেন পরিচালক ক্রীড়া কমিশনার করাচি, গোলাম মুহাম্মদ খান। আয়োজক কমিটির প্রথম সভা শুক্রবার করাচির একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এশিয়া কাপের ফাইনাল শেষে ৯০ মিনিটের নাটক মঞ্চস্থ হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলেও শিরোপাজয়ী ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ থেকে নেমে যেতে হয় অতিথিদের। ভারত অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিনের হাত থেকে পুরস্কার গ্রহণে। যেজন্য নকভিও শক্ত অবস্থান নেন। তিনি ভারতের হাতে শিরোপা দেননি। ভারত অভিযোগ করে শিরোপা নিজের সঙ্গে নিয়ে গেছেন নকভি।

নকভি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তিনি কোন ভুল করেননি, এর জন্য ভারতের কাছে কখনও ক্ষমাও চাইবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫পাকিস্তানফাইনালভারতমহসিন নাকভিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT