চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক তারকা ফুটবলার মহসিনের পাশে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৬, জুন ২০২৩
ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গোলরক্ষক মোহাম্মদ মহসিন লড়ছেন জীবনযুদ্ধে। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা। গুরুতর অসুস্থ এ ফুটবলারের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আশির দশকের খেলোয়াড় মহসিনকে আর্থিক প্রণোদনা দেয়ার পাশাপাশি তার জমি উদ্ধারে আইনি সহায়তাও দেবে বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেটারদের জন্য না। যেকোনো ডিসিপ্লিন বলেন বা অ্যাথলেট বলেন, যেকোনো অসুবিধায় পাশে থাকার চেষ্টা করে। মহসিন ভাইয়ের ব্যাপারটাও এমনই। বোর্ড সভাপতির নজরে এসেছে বিষয়টি। ইতিমধ্যে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ওনাকে সার্বিক সহযোগিতার ব্যাপারে।’

মহসিনের জায়গা-জমি সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। বিসিবি সেগুলোও দেখবে বলে নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘ওনার জায়গা-জমি সংক্রান্ত কিছু আইনি সমস্যা আছে, সেগুলোর ব্যাপারে আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে বলেছি। কাগজ-পত্র দেখে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দেয়ার।’

ঢাকা ডার্বিতে কাজী সালাহউদ্দিনের পেনাল্টি ঠেকিয়ে রীতিমতো তারকা বনে গিয়েছিলেন গোলরক্ষক মহসিন। খেলোয়াড়ি জীবন শেষে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমান। কানাডার প্রবাস জীবন ছেড়ে ২০১৪ সালে দেশে ফেরেন।

বিবাহ বিচ্ছেদ ও নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও বেশ নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন মহসিন। জীবনের গোলপোস্টে অসহায় দিন পার করছেন ৬০ বছর বয়সী সাবেক ফুটবলার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ জাতীয় ফুটবল দলবিসিবিমহসিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষার রোডম্যাপ প্রণয়নে সুপারিশ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিলেন ধান কাটার ৫ শ্রমিক

মে ১৩, ২০২৬

ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

মে ১৩, ২০২৬

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT