ফুটবল

রিয়ালে চুক্তি বাড়ালেন মদ্রিচ

মদ্রিচ রিয়াল মাদ্রিদের জার্সিতে, চুক্তি বাড়ানোর ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা মদ্রিচ চুক্তি বাড়ানোর জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের সাথে আরও একবছরের চুক্তি নবায়ন করলেন লুকা মদ্রিচ। বুধবার বিবৃতিতে জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ২০২৩ সালের জুন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে খেলবেন ক্রোয়েশিয়ান তারকা।

গত মৌসুমে অবিশ্বাস্য সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চলতি মৌসুমের দলবদলে বেশ সরব রিয়াল। অ্যান্টনিও রুডিগার ও শুয়ামেনিকে দলে টেনে ইতিমধ্যে মধ্যমাঠ শক্তিশালী করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

২০১২ সালে ৪০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যাম ছেড়ে রিয়ালের জার্সি গায়ে জড়ান মদ্রিচ। ১০ বছরে ৫টি ইউরোপসেরার ট্রফি জিতেছেন। তিনটি লা লিগা শিরোপার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ৪ বার।

সাদা জার্সিতে এপর্যন্ত ৪৩৬ ম্যাচ খেলেছেন মদ্রিচ। ৩১ গোলের পাশাপাশি ৭৩টি অ্যাসিস্ট তার।

বিষয়:মদ্রিচ রিয়াল রুডিগার শুয়ামেনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…