ভারতের পশ্চিমবঙ্গের চারবারের লোকসভার সদস্য এবং জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় বললেন ধর্ম বেঁচে ভোট কিনতে গিয়ে মোদীর পরাজয়-আর জনতার প্রতিনিধি হয়ে মমতার বিজয়। চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের বীরভূমের সংসদ সদস্য নির্বাচিত হয়ে চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে শতাব্দী বাংলাদেশের মানুষকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন অমিমাংসিত তিস্তা ইস্যু দুদেশের সর্ম্পকের দেয়াল হয়ে দাঁড়াবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্ম্পক বড়ই মধুর বলে মন্তব্য করেন শতাব্দী রায়।






